লক্ষ্মীপুরে অস্ত্র-নগদ টাকাসহ যুবদল নেতা আটক, মৎস্য খামার থেকে মাদক উদ্ধার
জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে (দক্ষিণ হামছাদী ইউনিয়ন) অস্ত্র ও নগদ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা।
আটক ফরিদ উদ্দিন ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ফরিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
একই রাতে দক্ষিণ হামছাদী গ্রামে মালয়েশিয়ান প্রবাসী মো. নাঈমের মৎস্য খামারে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার সহযোগীরা পালিয়ে যায়।
খামার থেকে ইয়াবা, তিনটি বিদেশি মদের বোতল, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা ও মনিটর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আসামি ও মালামাল আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
অনুরূপ সংবাদ
মেঘনায় জালে ধরা পড়ল ২৪ কেজির বিশাল ব্ল্যাক কার্প, বিক্রি ১৭ হাজার ৫০০ টাকায়
নাটোরে ভূমি কার্যালয়ে আবারও চুরি, সিসিটিভির ডিভিআরসহ কম্পিউটার খোয়া গেছে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহীতাকে হুমকি, ভূমি অফিসের কর্মচারী বদলি