ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রসংসদের ছাত্রনেতা পরীক্ষায় মোবাইল নিয়ে নকল, হাতেনাতে ধরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় মোবাইল ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সেলের সহ-সম্পাদক নাইমুর রহমান রিদম। তিনি ২০২২-২৩ সেশনের ছাত্র।
গত ২৬ জুলাই অনুষ্ঠিত ২০৬ নম্বর কোর্সের পরীক্ষায় রিদম মোবাইল ব্যবহার করে উত্তর লিখছিলেন বলে অভিযোগ ওঠে। পরীক্ষা পরিদর্শক তাকে মোবাইল ও উত্তরপত্রসহ ধরে ফেলে। বিষয়টি গত রবিবার (১০ আগস্ট) জানানো হয়।
আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যোবায়ের এহসানুল হক জানান, বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি মোবাইল ও খাতা জব্দ করেছে এবং তদন্ত চলছে। সাধারণত এই ধরনের নকলের ক্ষেত্রে পরীক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শৃঙ্খলা কমিটির জরুরি সভার পর শাস্তির ঘোষণা আসতে পারে।
অভিযুক্ত রিদম অভিযোগ অস্বীকার করে বলেছেন, “খাতা বাজেয়াপ্ত হয়েছিল, তবে মোবাইল ব্যবহার করে নকল করিনি।”
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে গঠিত বোর্ড রিদমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
অনুরূপ সংবাদ
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় দাখিল ৯ম শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিসি নিয়োগ দিলো বিএনপি সরকার
অফিশিয়ালি হল ছাড়লেন ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ