মধ্যরাতে 'কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খোড়' স্লোগানে উত্তাল ইবি
চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার প্রতিবাদে ইসসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হন তারা।
মিছিলে, কন্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খোড়, আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই; আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টারিম জবাব দে; সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও , আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘মধ্যরাতে আমরা বাধ্য হয়েছি রাজপথে নামার জন্য। আপনারা দেখেছেন, এত বড় বিপ্লবের পরেও প্রশাসন কেন সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে পারে না। একের পর এক আমাদের ভাই নিহত হচ্ছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবলে পড়ে আমাদের ভাইয়েরা তাদের জীবন হারাচ্ছে। আজকে গাজীপুরে চান্দনাতে সাংবাদিক আসাদুজ্জামান চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করায়, তার পেশাদার দায়িত্ব পালন করায় খুনের শিকার হয়েছে। প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মহল্লায় আপনারা ‘২৪ এর গণঅভ্যুত্থানে যেভাবে জেগে উঠেছেন, আপনারা আজকের বাংলাদেশে এসেও প্রতিনিয়ত সেভাবে জাগ্রত থাকুন এবং প্রশাসন যদি সুষ্ঠু পদক্ষেপ না নেয় আপনারা জবাব দিয়ে দিবেন, যেভাবে ‘২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারকে জবাব দেওয়া হয়েছিল।’
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল বলেন, ‘চাঁদাবাজদের এই দেশ, এ আমার দেশ নয়। এই সন্ত্রাসীদের এই মৃত্যু উপত্যকা, এটা আমার দেশ নয়।গাজীপুরের চন্দনায় একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করার কারণে সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজদের দ্বারা আজকে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। আপনারা দেখেছেন, ২৪ এর বিপ্লব পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিবাদ করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কে বিভিন্ন জায়গায় গুপ্তহত্যার শিকার হতে হচ্ছে।’
এসময তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি তার আইন বিভাগ, বিচার বিভাগকে সচল করতে না পারে এবং অতি দ্রুত পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীকে যদি সচল করতে না পারে, তাহলে আপনি আপনার চেয়ার ছেড়ে দেন। আপনি আপনার পদে থাকার, আপনার প্রধান উপদেষ্টার জায়গায় থাকার যোগ্যতা আপনি হারিয়েছেন।আমরা প্রত্যাশা করি, এই ধরণের গুপ্তহত্যা, এই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যতে আর না হোক, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
অনুরূপ সংবাদ
তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদিকে স্মরণ
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন
অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা
জকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না : খাদিজাতুল কুবরা
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে