তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থী বইলা ট্যাগ করতে চায় : ড. মির্জা গালিব
পাকিস্তানপন্থী বইলা ট্যাগ এই দেশে আর কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
পোস্টে মির্জা গালিব লেখেন , ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দশজন ছাত্র-ছাত্রী মিলে বাম একজনকে দেখলাম শ্লোগান দিতেছে, সাদিক কায়েম পাকিস্তানি। কি একটা অবস্থা! হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি "পাকিস্তানি" যুবকের হাত ছাড়া হইল না!
গালিব লেখেন , এই দেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থী বইলা ট্যাগ করতে চায়। এই ট্যাগ যে আর এই দেশে আর কাজ করবে না, এইটা বামরাও জানে। কিন্তু এই ট্যাগ দেয়া বাদে আর কোন রাজনীতি এরা শিখে নাই, করে নাই অনেকদিন - যেই রকম হাসিনা রাজাকার বইলা ট্যাগ করা, খুন করা বাদে আর কোন রাজনীতি করে নাই গত ফ্যাসিস্ট আমলে।
অনুরূপ সংবাদ
৫ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
২ সপ্তাহ আগে
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
২ সপ্তাহ আগে
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল
২ সপ্তাহ আগে