জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন তিনি।
বিষয়টি মঙ্গলবার (৫ আগস্ট) রাতেই বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে ‘জুলাই ঘোষণাপত্র’ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
অনুরূপ সংবাদ
৫ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
২ সপ্তাহ আগে
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
২ সপ্তাহ আগে
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল
২ সপ্তাহ আগে