জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে টঙ্গীতে কেক কাটা ও গণভোজ
জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী শফিউদ্দিন সরকারি একাডেমি মাঠে কেক কেটে এবং গণভোজের মাধ্যমে “৩৬ জুলাই” উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারি। রাত ৯টার দিকে তিনি কেক কাটেন এবং উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে গণভোজে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারি বলেন, “জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি আমাদের প্রজন্মের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এক বছর আগে শিক্ষার্থী, যুবক, শ্রমজীবী মানুষ মিলে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এই দিনটি প্রমাণ করে, যখন মানুষ ঐক্যবদ্ধ হয় তখন কোনো দমননীতি সফল হতে পারে না।”
তিনি আরও বলেন, “আজ আমরা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। জুলাই আন্দোলন আমাদের শিখিয়েছে—ত্যাগ, সাহস আর ঐক্যই পরিবর্তনের একমাত্র হাতিয়ার।”
কেক কাটার মুহূর্তে শিক্ষার্থীরা স্লোগান দেন— “পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে”—যা পুরো মাঠ প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে শুধু স্মৃতিচারণ নয়, নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
অনুরূপ সংবাদ
গাজীপুরে গাছা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবি, অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের স্মারকলিপি
আ.লীগ নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে: অতিথি জামায়াতের এমপি, এলাকায় তোলপাড়