ইবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য র্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সামনে থেকে র্যালিটি বের করা হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়।
র্যালিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড.এমতাজ হোসেন, ইবি শাখা সাদাদলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান।
এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, ক্রিয়াশীল ছাত্রসংগঠন, আবাসিক হল ও বিভাগের ব্যানারে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ‘মুজিববাদ মুর্দাবাদ; সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; ইনকিলাব জিন্দাবাদ; কথায় কথায় বাংলা ছাড়, বাঙলা কি তোমার বাপ দাদার; পালাইছেরে পালাইছে, খুনি হাসিনা পালাইছে; এই দেশ আমার দেশ; বাংলাদেশ বাংলাদেশ ‘। ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
জুলাই-আগস্ট ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.শাহিনুজ্জামান বলেন,'র্যালির মাধ্যমে আজকের আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পরবর্তী আয়োজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।'
র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,“আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে সকল শহীদদের সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। সেই সাথে যারা চব্বিশের আন্দোলনে সংগ্রাম করেছে, ইবিতে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। চব্বিশের ৫ আগস্ট হলো আগামীর বাংলাদেশ বিনির্মানের মূলমন্ত্র, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধি বৈষম্যহীন বাংলাদেশ।”
অনুরূপ সংবাদ
তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদিকে স্মরণ
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন
অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা
জকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না : খাদিজাতুল কুবরা
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে