দুই সপ্তাহে জুলাই গণ-অভ্যুত্থানের অন্তত আটজন তরুণ নেতৃত্বের বাড়িতে অগ্নিসংযোগ, চাপাতি হামলা ও হত্যার হুমকি; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক্ষ্যবস্তু হচ্ছেন এনসিপি ও ছাত্রসংগঠনের নেতারা
সাম্প্রতিক দুই সপ্তাহে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের লক্ষ্য করে অন্তত আটটি হামলা, অগ্নিসংযোগ ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১৯ নভেম্বর সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে এবং গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে আগুন ও ভাঙচুর চালানো হয়; এর আগে নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফি ও কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, মৌলভীবাজারে ছাত্রশক্তি নেতা হাসিবুল ইসলামের ওপর চাপাতি হামলা এবং সামান্তা শারমিন ও এমপি মাহমুদা আলমকে হত্যার হুমকি দেওয়া হয়।
আক্রান্ত নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এসব প্রতিহিংসামূলক হামলা চালাচ্ছে, যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
অনুরূপ সংবাদ
১০ ঘন্টা আগে
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ; ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার ও সন্ত্রাস ত্যাগ ছাড়া রিকনসিলিয়েশন অসম্ভব: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য
১২ ঘন্টা আগে
পতিত শক্তি মনে করছে সন্ত্রাস ও অরাজকতা করে আবার ফিরে আসতে পারবে; বিরোধী দলগুলোর পুরোনো বন্দোবস্তের কায়দায় বিরোধিতার সুযোগ নিচ্ছে তারা: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির মন্তব্য
১ দিন আগে
‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে অন্তত আটজন আহত
১ দিন আগে