গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখা ও সংসদ সদস্যদের বাড়িতে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস কঠোরভাবে দমন এবং বিদেশে পলাতক নেতাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান এনসিপির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি অভিযোগ করে যে, ভারতে আশ্রয়প্রাপ্ত ও ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইন নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য চালানো হচ্ছে; এমনকি নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের অন্তত ৩৭টি শাখায় সিরিজ হামলা চালিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে নেতিবাচক বার্তা দেওয়ার ষড়যন্ত্র চলছে।
এ ছাড়া জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে সংসদ ও দেশের সার্বভৌম অস্তিত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে এনসিপি আইনানুগ পন্থায় সন্ত্রাসবাদ প্রতিরোধে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে মাঠপর্যায়ের নাশকতাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিদেশের মাটিতে বসে সন্ত্রাস পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অনুরূপ সংবাদ
৪২ মিনিট আগে
চাঁদপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুর ও সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দীপু মনি, শামীম ওসমান, শ ম রেজাউল করিম ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়ি এবং দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
৫১ মিনিট আগে
গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মহড়া; বিএনপি দলীয় এমপি কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির একাধিক কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে নাশকতা
৫২ মিনিট আগে
কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা; লাঠিসোঁটার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা আহত
৫৪ মিনিট আগে