আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন; থাকবে বডি-ওর্ন ক্যামেরা, ওড়ানো হবে ড্রোন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর ও গোপালগঞ্জসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে এবং আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে সর্বোচ্চ ২৯ প্লাটুন, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৬ প্লাটুন করে, ঢাকা মহানগর ও ফরিদপুরে ৫ প্লাটুন করে এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে মাঠপর্যায়ের পরিস্থিতি বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
অনুরূপ সংবাদ
১০ ঘন্টা আগে
ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৪ থেকে ১৭ বছর বয়সী ছয় কিশোরকে আটক করেছে পুলিশ
১ দিন আগে
আওয়ামী লীগের নাশকতা ও রক্তপাত ঘটানোর উসকানিতে পা দিচ্ছে না সরকার; প্রাণঘাতী বলপ্রয়োগ এড়িয়ে রাজনৈতিক ঐক্য ও মাঠের সক্রিয়তার কৌশলে এগোচ্ছে প্রশাসন
১ দিন আগে
রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
১ দিন আগে