কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের ষড়যন্ত্র, গার্মেন্টস শিল্পে অস্থিরতা ও নাশকতা প্রতিরোধে চব্বিশের মতো সব গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের পুনরুত্থান ও ষড়যন্ত্র রুখে দিতে দলমত-নির্বিশেষে সংসদের ভেতরে ও বাইরের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী অপশক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এনসিপি নেতা নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা এবং পলাতক নেত্রীর নির্দেশে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার তালিকা তৈরির মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্পে অস্থিরতা, শ্রমিক অসন্তোষ ও অর্থনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনা, বন্ধ সরকারি কলকারখানা পুনরায় চালু এবং মজুরি কমিশনের মাধ্যমে নতুন বেতন কাঠামো ঘোষণার পরিকল্পনার কথা জানান।
অনুরূপ সংবাদ
৪৩ মিনিট আগে
বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না; আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের মানুষ তাদের বিষদাঁত ভেঙে দেবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
৪৯ মিনিট আগে
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
৫৩ মিনিট আগে
গোপালগঞ্জে নাশকতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ জানিয়ে দেশের প্রতিটি সংসদীয় আসনে এমপিদের নেতৃত্বে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি’ গঠনের প্রস্তাব জামায়াত সংসদ সদস্য নাজিবুর রহমানের
১ দিন আগে