আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী; মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় এদের মাথা গুঁড়িয়ে দিতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ৩৮ মিনিটের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও এনসিপি নেতাদের লাঞ্ছিত করার চেষ্টা, বিদেশের মাটিতে নারী শিল্পীর ওপর হামলা এবং পলাতক নেত্রীর নির্দেশে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার তালিকা তৈরির মধ্য দিয়ে দলটি প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়।
সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল ও পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় দলমত-নির্বিশেষে সংসদের ভেতরে ও বাইরের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের উসকানিতে দেশে বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তবে এভাবে দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা যাবে না: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
১ ঘন্টা আগে
নিজ সংসদীয় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থানের খবর পেলেই থানায় নিয়ে যাওয়া এবং রাত-দিন পালাক্রমে মিছিল সহকারে পাহারা দেওয়ার কঠোর নির্দেশনা দিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন
১৫ ঘন্টা আগে
দক্ষিণ গফরগাঁওয়ের চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ
১ দিন আগে