ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৪ থেকে ১৭ বছর বয়সী ছয় কিশোরকে আটক করেছে পুলিশ
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলে অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক হওয়া ১৪ থেকে ১৭ বছর বয়সী এই কিশোরদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং বাকিরা বিভিন্ন দোকানের কর্মী ও পরিবহন শ্রমিক।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে পলাতক আওয়ামী লীগ সদস্যদের আয়োজিত এই মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে; অর্থের উৎস, সরবরাহকারী এবং কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততাসহ মিছিলের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
অনুরূপ সংবাদ
১০ ঘন্টা আগে
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন; থাকবে বডি-ওর্ন ক্যামেরা, ওড়ানো হবে ড্রোন
১ দিন আগে
আওয়ামী লীগের নাশকতা ও রক্তপাত ঘটানোর উসকানিতে পা দিচ্ছে না সরকার; প্রাণঘাতী বলপ্রয়োগ এড়িয়ে রাজনৈতিক ঐক্য ও মাঠের সক্রিয়তার কৌশলে এগোচ্ছে প্রশাসন
১ দিন আগে
রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
১ দিন আগে