নিজেকে “নন-পলাতক আওয়ামী লীগ”-এর সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বক্তব্যে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে হেফাজতে নেয় কর্ণফুলী থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তাঁর দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দেড় মাস ধরে তিনি কর্ণফুলীর ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার রাতে স্থানীয় কিছু বাসিন্দা তাঁর বাসায় গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তার স্বার্থে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানিয়েছেন, তাঁকে সুনির্দিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি, তবে স্থানীয় বাসিন্দাদের কোনো অভিযোগ বা আইনি বাধ্যবাধকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানো সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি ভারতের
১ দিন আগে
রাজধানীর উত্তরা, লালবাগ ও সবুজবাগে অভিযান; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার
২ দিন আগে
‘ধানমন্ডিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে বারের নিরাপত্তাকর্মীদের মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী’
৩ দিন আগে
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিলের মামলায় আসামি হলো ছাত্রদল নেতা!
১
৪
৫
৬
৭
৮
২
৪
৬
৭
৮