ডিসেম্বর মাস সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও বাড়তি সতর্কতা
আসন্ন ডিসেম্বর মাসে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেত্রকোনার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার পাতলাবন সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এই তথ্য জানান। সম্প্রতি সিলেটে সাবেক সংসদ সদস্যের অননুমোদিত উপস্থিতি ও অনুপ্রবেশের ঘটনার পর সীমান্তে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিজিবি অধিনায়ক জানান, ৩১ বিজিবির দায়িত্বপূর্ণ ৯২ কিলোমিটার সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, পোর্টেবল সার্চলাইট এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ যাতায়াত বা নাশকতা রোধে স্থানীয় জনগণ ও গোয়েন্দা নেটওয়ার্ককে আরও সক্রিয় করা হয়েছে।
অনুরূপ সংবাদ
১৭ ঘন্টা আগে
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, চরম দুর্ভোগ
২ দিন আগে
‘যশোর শহরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ; আতঙ্ক ও নিরাপত্তা জোরদার’
৩ দিন আগে
রাজধানীর মিরপুরে তিন বাসে অগ্নিসংযোগ, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
৩ দিন আগে
সাভার-আশুলিয়ায় ন্যূনতম মজুরি ও ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
১
৪
৫
৬
৭
৮
৩
৪
৬
৭
৯