শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানো সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি ভারতের
ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সামরিক বিমান পাঠাক—নয়াদিল্লির এমন চাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের করা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান যে, এ বিষয়ে তাঁর বা ভারত সরকারের বলার বা মন্তব্য করার কিছু নেই।
ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, স্থল বা আকাশপথে তাঁর ফেরা এবং আইনি প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল স্পষ্ট করে জানান যে, প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণভাবে একটি আইনি ব্যাপার এবং যথাযথ আইনি পথেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সম্প্রতি ঢাকায় বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি বাতিল হয়নি, বরং দুই দেশের পারস্পরিক সুবিধাজনক ও পছন্দসই নতুন তারিখে তা অনুষ্ঠিত হবে। সামগ্রিকভাবে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুরূপ সংবাদ
১৬ ঘন্টা আগে
রাজধানীর উত্তরা, লালবাগ ও সবুজবাগে অভিযান; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার
১ দিন আগে
‘ধানমন্ডিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে বারের নিরাপত্তাকর্মীদের মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী’
২ দিন আগে
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিলের মামলায় আসামি হলো ছাত্রদল নেতা!
২ দিন আগে
প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা
২
৫
৬
৭
৮
৯
১
৫
৬
৮