এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল; স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করেছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে এনসিপির হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা ‘নুসরাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগানের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে তাঁর পদত্যাগের দাবি জানান।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ওই বসতবাড়িকে ‘পরিত্যক্ত’ বলে মূলত ফ্যাসিবাদের দোসরদের অপরাধকে লঘু বা দায়মুক্তি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। সরকার যদি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিত, তবে এমন অগ্নিসন্ত্রাসের সাহস কেউ পেত না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়ে তিনি হুঁশিয়ার করেন যে, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও রাজপথের শক্তি কোনো ধরনের ষড়যন্ত্র বা ভীতি প্রদর্শনকে সফল হতে দেবে না।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
১ ঘন্টা আগে
এমপি নুসরাতের পুড়ে যাওয়া পৈতৃক বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধিদল
১৭ ঘন্টা আগে
নেতাদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিকাণ্ডের পর ঢাকাসহ সারাদেশে মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে এনসিপি
১৭ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে এমপি নুসরাতের তীব্র ক্ষোভ: ‘‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’’
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
৪
৫
৬
৯