ওরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে: হত্যার হুমকি পাওয়ার পর এমপি ডা. মাহমুদা মিতু
টানা হত্যার হুমকি পাওয়া এবং নিজের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক স্ট্যাটাসে এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। গত এক সপ্তাহ ধরে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে সরাসরি হত্যার হুমকি পাওয়ার কথা জানানোর পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ডা. মিতু জানান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে সংসদের ভেতরে ও বাইরে যারা কুৎসা রটাচ্ছে এবং সহযোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই একটি কুচক্রী মহল তাঁর পেছনে লেগেছে। কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাঁকে ও অন্যান্য নারী সংসদ সদস্যদের লক্ষ্য করে বহুমুখী ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে দৌলতপুর থানায় মামলা
১৬ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে বিরোধীদলীয় প্রতিনিধিদলের দাবি: শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির বক্তব্য “মিথ্যা”
১৬ ঘন্টা আগে
সাত দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
১ দিন আগে
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে “বেয়াদবি” করছেন: প্রধানমন্ত্রীর সহকারী মো. রাশেদ খাঁন
১
৪
৫
৬
৭
৮
২
৪
৬
৭