রাজধানীর উত্তরা, লালবাগ ও সবুজবাগে অভিযান; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার
রাজধানীর উত্তরা, লালবাগ ও সবুজবাগসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ও বৃহস্পতিবার (১২ ও ১৩ নভেম্বর) চালিত এসব অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের সাবেক ছাত্র ও যুবলীগ নেতা, মহিলা যুবলীগ নেত্রী এবং কৃষক লীগ নেতা। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, নাশকতা, ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি ছিলেন তাঁরা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি মারসাদ আক্তার, উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত এবং যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কয়েকজন পদধারী নেতা রয়েছেন। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের হোতাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান জোরদার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি প্রক্রিয়া ও রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
‘ধানমন্ডিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে বারের নিরাপত্তাকর্মীদের মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী’
১ দিন আগে
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিলের মামলায় আসামি হলো ছাত্রদল নেতা!
২ দিন আগে
প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা
২ দিন আগে
বাকেরগঞ্জে হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
৪
৫
৬
৯