এমপি নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে বিরোধীদলীয় প্রতিনিধিদলের দাবি: শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির বক্তব্য “মিথ্যা”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের ক্ষতিগ্রস্ত পৈতৃক বাড়ি পরিদর্শন করেছে বিরোধীদলীয় একটি সংসদীয় প্রতিনিধিদল। ঘটনাস্থল ঘুরে দেখার পর প্রতিনিধিদলের সদস্যরা গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে বৈদ্যুতিক শর্টসার্কিট বা পরিত্যক্ত বাড়ির ঘটনা বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ‘মিথ্যা’ ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিনিধিদলে থাকা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর ঘটনাস্থলের আলামত পর্যবেক্ষণ করে দাবি করেন যে, এটি একটি পরিকল্পিত নাশকতা ও পেট্রোল বোমা হামলা। তাঁরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে দৌলতপুর থানায় মামলা
৯ ঘন্টা আগে
ওরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে: হত্যার হুমকি পাওয়ার পর এমপি ডা. মাহমুদা মিতু
১৬ ঘন্টা আগে
সাত দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
১ দিন আগে
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে “বেয়াদবি” করছেন: প্রধানমন্ত্রীর সহকারী মো. রাশেদ খাঁন
১
৪
৫
৬
৭
৮
৩
৪
৬
৭
৯