পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত ৮টি কুকুরছানা পুকুরে ফেলে হত্যার ঘটনায় অভিনেত্রী ও প্রাণী অধিকার কর্মী জয়া আহসান গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা করল নির্দয় ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”
অভিনেত্রীর পোস্টের পর নেটিজেনদের মধ্যে প্রাণী নির্যাতন প্রতিরোধ আইন আরও কার্যকর করার দাবি তীব্র হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানাগুলোর মা সম্প্রতি ৮টি বাচ্চা জন্ম দিয়েছিল। সোমবার স্থানীয়রা মা কুকুরটিকে কাঁদতে দেখে খোঁজাখুঁজি করেন এবং পুকুরে ছানাগুলোকে ফেলে হত্যা করা হয়েছে তা জানতে পারেন। পরে মৃত ছানাগুলো উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসনুর রহমান নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমি ভাবিনি ছানাগুলোকে হত্যা করা হবে। এটি নিয়ে আমি লজ্জিত ও দুঃখিত।”
ঈশ্বরদী উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, “এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। দায়িত্বশীল কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।” মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে