এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকার পর এবার নতুন সিনেমায় ফিরছেন। তিনি রোমান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর দর্শকের সামনে আসবেন। সিনেমায় তার বিপরীতে থাকছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে এ মাসের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে বুধবার (ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি, মানানসই গহনা ও ফুলের খোঁপা—সব মিলিয়ে তার নতুন লুক ভক্তদের নজর কাড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।”
সম্প্রতি একটি ফটোসেশনে অংশ নেওয়ার মাধ্যমে নিয়মিত মডেলিং ও ফটোশুটে নিজেকে নতুন রূপে উপস্থাপন করছেন অভিনেত্রী। ভক্ত ও অনুরাগীরা তার স্টাইল প্রশংসা করেছেন।
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
১৯ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২১ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২১ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
১৯ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে