দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানি আগের চেয়ে বেশি গতিতে চলছে: শফিকুর রহমান
দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে 'বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো' শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গণভোট অস্বীকার করার মধ্য দিয়ে সংকট তৈরি হয়েছে এবং অর্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে কেউ কেউ ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যা গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের সঙ্গে প্রতারণা। প্রশ্নোত্তর পর্বে ধর্মীয় সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, তাঁর অভিধানে কোনো সংখ্যালঘু নেই এবং ধর্মের ভিত্তিতে সমাজকে বিভক্ত করলে তা টেকসই হবে না; সবার নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত হওয়া উচিত।
অনুষ্ঠানে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
শুধু ১১-দলীয় ঐক্যের সঙ্গে ইসির সংলাপের জন্য সময় চাওয়া হবে: হামিদুর রহমান আযাদ
২২ ঘন্টা আগে
জুলাই সনদের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের মূল্য থাকবে না: জামায়াত
২২ ঘন্টা আগে
১২ ডিসেম্বরের কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি নিচ্ছে ঢাকা জেলা জামায়াত
২২ ঘন্টা আগে
শিক্ষার্থী ও তরুণদের সামনে তিনটি চ্যালেঞ্জ রাখলেন জামায়াত আমির
৯
৪