ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় হামলা, মোটরসাইকেলে আগুন
চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েত নগরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কিফায়েত নগর এলাকায় যান। এ সময় মাইকে এলাকায় 'ডাকাত পড়েছে' বলে ঘোষণা দিয়ে অতর্কিতে শোভাযাত্রায় হামলা চালান স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা।
হামলায় যুবদল ও ছাত্রদলের অন্তত ছয় নেতা-কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; এর মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম জানান, যুবলীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় তাঁদের ছয়-সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন এবং অন্তত চারটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ও বেশ কয়েকটি ভাঙচুর করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইকে ডাকাত ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের ওপর হামলা চালানোর পর অভিযুক্তরা পালিয়ে গেছেন। তাঁদের আটকে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
পালিয়ে যাওয়াদের ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
৯ ঘন্টা আগে
ঐক্যের ডাকে ইতিবাচক এনসিপি, তবে মানছে না নিঃশর্ত অবস্থান
৯ ঘন্টা আগে
রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে: হাসনাত কাইয়ূম
১০ ঘন্টা আগে
আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম
৪
৫
৯
১০
২