উম্মাহর কল্যাণে কাজ করতে নিজেদের প্রস্তুত করতে হবে: ডা. শফিকুর রহমান
উম্মাহ ও জাতির বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে তরুণদের আগে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (২১ নভেম্বর ২০২৬) অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় 'প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ' শীর্ষক এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। মতবিনিময়কালে তরুণরা বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে বিরোধীদলীয় নেতা সেগুলোর উত্তর দেন এবং ব্যক্তিগত উন্নয়ন ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে দিকনির্দেশনা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে সঠিক, নৈতিক ও আধুনিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনই যথেষ্ট নয়, বরং নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের এমনভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি, যাতে ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, রক্ষা পেলেন মা-বাবা
১০ ঘন্টা আগে
রাজপথে দা-রড নিয়ে যা দেখিয়েছে তা জঙ্গিবাদ: গোলাম পরওয়ার
১৩ ঘন্টা আগে
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ১১তম শাহাদাত বার্ষিকী আজ
১৩ ঘন্টা আগে
সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের তীব্র নিন্দা
৪
৫
৭
৯
১০
২