ডিসেম্বরেই দল হিসেবে বিদায় নেবে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
আগামী ডিসেম্বরেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিদায় ঘটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি নিয়ে শামীম ওসমানের বক্তব্যের মধ্য দিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে ডিসেম্বরে ফিরতে নিষেধাজ্ঞা পাওয়ার কথা বলেছেন; অন্যদিকে অতীতে শেখ হাসিনার অসুস্থতা নিয়েও নানা গুঞ্জন শোনা গেছে। এ প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, শেষ পর্যন্ত এমন কোনো দাবি ওঠে কি না যে অসুস্থতার কারণে ভারত তাঁকে ডিসেম্বরে দেশে না ফেরার পরামর্শ দিয়েছে।
তিনি আরও লেখেন, ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক নেতার ক্ষেত্রেও একই ধরনের যুক্তি সামনে আসতে পারে এবং নেতৃত্বের প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের নাম আলোচনায় আনা হতে পারে। তবে শেখ হাসিনা না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয় ঝুঁকি নিয়ে দেশে আসতে না চাইলে ডিসেম্বরেই দলটি রাজনৈতিকভাবে বিদায় নেবে বলে মন্তব্য করেন তিনি।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
পালিয়ে যাওয়াদের ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
৯ ঘন্টা আগে
ঐক্যের ডাকে ইতিবাচক এনসিপি, তবে মানছে না নিঃশর্ত অবস্থান
৯ ঘন্টা আগে
রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে: হাসনাত কাইয়ূম
১০ ঘন্টা আগে
আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম
৪
৫
৯
১০
২