মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে এবং নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন রয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মতো এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুরূপ সংবাদ
৪৩ মিনিট আগে
বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না; আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের মানুষ তাদের বিষদাঁত ভেঙে দেবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
৫৩ মিনিট আগে
গোপালগঞ্জে নাশকতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ জানিয়ে দেশের প্রতিটি সংসদীয় আসনে এমপিদের নেতৃত্বে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি’ গঠনের প্রস্তাব জামায়াত সংসদ সদস্য নাজিবুর রহমানের
১ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের ষড়যন্ত্র, গার্মেন্টস শিল্পে অস্থিরতা ও নাশকতা প্রতিরোধে চব্বিশের মতো সব গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
১ দিন আগে