আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো, ১ জানুয়ারি পাবেন বর্ধিত বেতন: জাতীয় সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে এবং শ্রমিকরা আগামী ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি ও শ্রমিকদের দাবি নিয়ে বক্তব্য রাখার সময় তিনি জানান, নতুন শ্রম আইনে মূল্যস্ফীতি বিবেচনায় মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ নভেম্বর থেকে কাজ শুরু করা ত্রিপক্ষীয় মজুরি বোর্ড ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে ছয়টি শ্রমিক অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, শিশু কল্যাণ ট্রাস্টের আওতা সম্প্রসারণ, ওএমএস কার্যক্রম বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের সরকারি উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও জ্বালানি ব্যয়ের চাপ সত্ত্বেও সরকার শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি তিনি শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সতর্ক করেন যে, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো ‘পতীত শক্তি’ যাতে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল বা ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে।
অনুরূপ সংবাদ
১৩ ঘন্টা আগে
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ; ১০ দিনে দেশে ৪৯ যানবাহনে আগুন
১৩ ঘন্টা আগে
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার পথ ধরেই সরকার এগোচ্ছে: জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
১৩ ঘন্টা আগে
শারীরিক অসুস্থতা ও যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক; স্পিকারকে পাঠানো চিঠিতে জানালেন বেদনাদায়ক সিদ্ধান্তের কথা
১৩ ঘন্টা আগে
বিএনপি নেতা ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ, ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
২
৩
৪
৫
৬
৭
৯
৮