কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা; লাঠিসোঁটার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা আহত
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমকে (৩৪) পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে লট উখিয়ার ঘোনা এলাকায় আসামিকে থানায় নেওয়ার পথে নারী-পুরুষেরা অন্ধকারে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালালে রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন আহত হন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানিয়েছেন, বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিদারুল ১৯ নভেম্বরের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ছিনিয়ে নেওয়া ওই নেতাকে পুনরায় গ্রেপ্তার এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
অনুরূপ সংবাদ
৫১ মিনিট আগে
চাঁদপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুর ও সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দীপু মনি, শামীম ওসমান, শ ম রেজাউল করিম ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়ি এবং দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
৫৫ মিনিট আগে
গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখা ও সংসদ সদস্যদের বাড়িতে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস কঠোরভাবে দমন এবং বিদেশে পলাতক নেতাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান এনসিপির
৫৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মহড়া; বিএনপি দলীয় এমপি কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির একাধিক কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে নাশকতা
১ ঘন্টা আগে