বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের উসকানিতে দেশে বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তবে এভাবে দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা যাবে না: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের উসকানিতে দেশে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে বোমাবাজি কিংবা বিদেশি উসকানিতে দমন করা সম্ভব নয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় নেতারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা, আগ্রাসী তৎপরতা কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিপদে ফেলার ষড়যন্ত্র হলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী; মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় এদের মাথা গুঁড়িয়ে দিতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
১ ঘন্টা আগে
নিজ সংসদীয় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থানের খবর পেলেই থানায় নিয়ে যাওয়া এবং রাত-দিন পালাক্রমে মিছিল সহকারে পাহারা দেওয়ার কঠোর নির্দেশনা দিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন
১৫ ঘন্টা আগে
দক্ষিণ গফরগাঁওয়ের চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ
১ দিন আগে