আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ হয়ে গেছে: চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের শোডাউনে বক্তারা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখা। এ সময় বক্তারা বলেন, ৫ আগস্টের মাধ্যমেই দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে এই বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন শুরু হয়।
শোডাউন ও নেতৃবৃন্দের বক্তব্য:
শোডাউনটি শহরের স্টেশন রোড, শহীদ আবুল কাশেম সড়ক, হাসান চত্বর ও কোর্ট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহম্মেদ।
সমাবেশে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, “শেখ হাসিনার উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। এ দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। সুতরাং ফিরে আসার স্বপ্ন না দেখাই ভালো। যেখানে আছেন, সেখানেই থাকুন; দেশে ফিরে এলে আইনের মুখোমুখি হতে হবে।” এছাড়া সামান্য কোনো প্রলোভনে পড়ে ছাত্রলীগকে দেশে আর কোনো নৈরাজ্য সৃষ্টি না করার কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর মো। হাসিবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল। এ সময় ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২ সপ্তাহ আগে
পল্টন ট্রাজেডির মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিলো: শিবির সভাপতি
২ সপ্তাহ আগে
টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি
৩ সপ্তাহ আগে
জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম
১ মাস আগে
অক্টোবরে এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি চান ডাকসু ভিপি সাদিক কায়েম
২
৫
৭
৮
৪
৫
৭
৮
৯