রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকায় রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাদীর অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ও শরীরের বেশ কয়েকটি স্থানে রক্তক্ষরণ হচ্ছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন—
“কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। আমি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি। আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন।”
ঘটনার প্রত্যক্ষদর্শীর বর্ণনা
এক প্রত্যক্ষদর্শী জানান, হাদী রিকশায় যাতায়াত করছিলেন। হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা কাছাকাছি এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তার রক্তক্ষরণ শুরু হয়। পরে আহত অবস্থা থেকেই একই রিকশায় করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেকে ভিড়, সামাজিকমাধ্যমে নিন্দার ঝড়
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ হামলাকে ঘিরে নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছে। এদিকে, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে