খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিলেন: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে ধীরে ধীরে দুর্নীতির অপবাদ থেকে বের করে এনেছিলেন—এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি বলেন, এটি বিএনপির দাবি নয়; একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণেও সেই বিষয়টি উঠে এসেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়েই প্রশ্ন দেখা দেবে। তিনি বলেন, “আমরা যখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজে এগোবো, তখনই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। বিভাজন রেখে, কাউকে ভেতরে রেখে কাউকে বাইরে ঠেলে দিয়ে কখনো টেকসই দেশ গড়া যায় না।”
নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষিত মা গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে শুধু শিক্ষিত মা নয়, স্বাবলম্বী মা গড়ার লক্ষ্যেও কাজ করবে। এর মাধ্যমে পরিবার থেকে শুরু করে দেশকে আত্মনির্ভরশীল করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। দেশের মানুষের খাদ্য জোগাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন কৃষকরাই। তবে কৃষকদের একাধিক স্তর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির লক্ষ্য প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করা, যাতে তারা টেকসইভাবে উৎপাদনে টিকে থাকতে পারেন।
তিনি বলেন, জনগণের সঙ্গে ঐক্য ও আস্থা গড়ে তুলেই বিএনপি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে