বিদেশে বসে রাজনীতি নয়, দেশে এসে রাজনীতি করতে হবে: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বিদেশে বসে দেশের রাজনীতি পরিচালনা করার সংস্কৃতি আর চলতে পারে না। তিনি বলেন, “লন্ডনে, দিল্লিতে কিংবা পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি নয়। যারা দেশকে ভালোবাসেন, তাদের দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।”
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটাধিকার প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন, “এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণদের সিদ্ধান্তেই বাংলাদেশ বদলে যাবে।” জুলাই মাসের আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, তরুণদের নেতৃত্বেই সারাদেশে এক ‘নীরব বিপ্লব’ সংগঠিত হয়েছিল।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর বিভাজনের রাজনীতির কারণে বহু আন্দোলন সফল হয়নি। কিন্তু যখন নেতৃত্ব তরুণদের হাতে এসেছে, তখনই পরিবর্তনের সূচনা হয়েছে। শহীদদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নতুন বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “এই দেশে ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে এ দেশের মাটি ও মানুষের ভাষা ধারণ করতে হবে। সুতরাং এখানে থেকেই রাজনীতি করতে হবে। জনগণের মাঝে থেকেই রাজনীতি করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সংগঠনের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২২ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে