আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খোঁজা সবার কর্তব্য: জাতীয় সংসদে স্পিকার
সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংসদ সদস্যদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার এই আহ্বান জানান। তিনি বলেন, “সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার প্রধান কর্তব্য।”
জাতীয় সংসদের গুরুত্ব তুলে ধরে স্পিকার আরও বলেন, জাতীয় সংসদ হলো জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেশ দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অতীতেও বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। পরবর্তী সময়ে ২৪ জুলাইয়ের গণ–অভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। কারণ, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন ও সুশাসন সম্ভব নয়।
সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো সুস্থ আলোচনা, যুক্তিপ্রদর্শন এবং পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।
অনুরূপ সংবাদ
৩৪ মিনিট আগে
গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও সারসংকট নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধী দলের
৩৭ মিনিট আগে
আইনসভাকে অবজ্ঞা না করে সময়মতো বিল পাঠানোর আহ্বান ডেপুটি স্পিকারের
৪৯ মিনিট আগে
রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
৩ দিন আগে
পোশাকশ্রমিকদের বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ না করার আহ্বান এইচআরডব্লিউর
১
২
৩
৮
৬
৭