গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও সারসংকট নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধী দলের
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি, তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ, সারসংকট এবং জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। এসব বিষয়ে আলোচনার জন্য সুনির্দিষ্ট নিয়মে নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
যেসব বিষয়ে আলোচনার নোটিশ দেওয়া হয়েছে: ১. গঙ্গার পানিবণ্টন চুক্তি: আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তাই জাতীয় পানি নিরাপত্তা ও দেশের স্বার্থ সুরক্ষায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। ২. শ্রমিক অসন্তোষ ও জ্বালানিসংকট: পোশাকশিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানিসংকট এবং এই খাতের সম্ভাবনা কাজে লাগানোর জন্য সাধারণ আলোচনার প্রস্তাব করে ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ নাজিবুর রহমান। ৩. সারসংকট ও জ্বালানি মূল্যবৃদ্ধি: দেশের কৃষিখাত ও সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলা সারসংকট এবং এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ৬৮ বিধিতে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। ৪. অন্যান্য ইস্যু: এ ছাড়া প্রধানমন্ত্রীর জাপান সফর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, রোহিঙ্গা সমস্যা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার মতো বিষয়গুলো নিয়েও সংসদে পর্যায়ক্রমে আলোচনার নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সংসদীয় বিধি অনুযায়ী, ১৪৭ বিধিতে দেওয়া নোটিশ গৃহীত হলে তা নিয়ে সংসদে সাধারণ আলোচনা হয়ে থাকে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
আইনসভাকে অবজ্ঞা না করে সময়মতো বিল পাঠানোর আহ্বান ডেপুটি স্পিকারের
১ ঘন্টা আগে
রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
৭ ঘন্টা আগে
আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খোঁজা সবার কর্তব্য: জাতীয় সংসদে স্পিকার
৩ দিন আগে
পোশাকশ্রমিকদের বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ না করার আহ্বান এইচআরডব্লিউর
৩
৮
৫
৯