বিরোধীদের আসনে উন্নয়ন বরাদ্দ না দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই, মঙ্গলবারের মধ্যে বরাদ্দপত্র পৌঁছে দেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সেই বরাদ্দ দেওয়া হয়নি বলে সংসদে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। তবে জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে এবং বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকার বরাদ্দের চিঠি মঙ্গলবারই পৌঁছে দেওয়া হবে।
সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে এই অভিযোগ তোলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
যা বলেছিলেন এনসিপি সংসদ সদস্য: সম্পূরক প্রশ্নে আবদুল্লাহ আল আমিন বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে; কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনের কোনো ইউপিতেই সেই বরাদ্দ পৌঁছায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে উন্নয়নের প্রয়োজন নেই এবং শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকাতেই উন্নয়ন প্রয়োজন—সরকারের কাছে কি এমন কোনো নির্দিষ্ট প্রতিবেদন বা সিদ্ধান্ত রয়েছে?
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর জবাব: প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তাঁর জানামতে ওই সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউনিয়ন নেই, কারণ তিনি মূলত মহানগর থেকে নির্বাচিত হয়েছেন। এ সময় সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর নির্বাচনী এলাকায় ইউনিয়ন পরিষদ থাকার বিষয়টি প্রতিমন্ত্রীর গোচরে আনেন। তখন প্রতিমন্ত্রী বলেন, “দু-একটি বোধ হয় থাকতে পারে।”
প্রতিমন্ত্রী আরও আশ্বস্ত করে বলেন, সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, বিভিন্ন অবকাঠামো এবং ইউনিয়ন পরিষদের উন্নয়নের বরাদ্দপত্র আগামীকালের (মঙ্গলবার) মধ্যেই বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
জোটে থেকেই জামায়াতকে ‘লাইনে’ রাখতে চায় এনসিপি: নীতিনির্ধারণী মহলের নতুন কৌশল
১ ঘন্টা আগে
কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর
৪ দিন আগে
এবার নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ
৪ দিন আগে
‘জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে’ দল, এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ ছাড়লেন সামান্তা শারমিন
৩
৮
৬