বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। সঞ্চালনা করেন থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রভাষক বশির উদ্দিন তার বক্তব্য বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে চিরঅম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে অংশ নেয়া স্থানীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার মুক্তি ও সুস্থতা এখন শুধু বিএনপি নয়, সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষের দাবি।
timesbulletin/MirzaNadim/Gazipur
অনুরূপ সংবাদ
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০