আজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
২০২৩ সালের এই দিনে তিনি ৮৩ বছর বয়সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি দেশ-বিদেশে কোরআনের মর্মবাণী প্রচার করেছেন। তার সুললিত কণ্ঠ, প্রাঞ্জল ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোরআনের বিশ্লেষণ লাখো মানুষকে মুগ্ধ করেছে।
১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুরের সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন আল্লামা সাঈদী। তার বাবা মাওলানা ইউসুফ সাঈদী ছিলেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। ১৯৬৪ সালে তিনি মাদরাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন এবং গবেষণায় নিজেকে নিয়োজিত রাখেন।
১৯৬৭ সাল থেকে তিনি ইসলাম প্রচারকের (দাঈ ইলাল্লাহ) ভূমিকা পালন শুরু করেন। জীবনের প্রায় ৫৫ বছর তিনি পৃথিবীর ৫২টি দেশে ইসলামের বার্তা ছড়িয়ে দিয়েছেন। তার তাফসির মাহফিলগুলোতে লক্ষাধিক মানুষের সমাগম হতো।
আল্লামা সাঈদী ছিলেন একজন গুণী লেখক ও গবেষক। তার লেখা বইয়ের সংখ্যা ৭০টিরও বেশি। এর মধ্যে 'তাফসিরে সাঈদী', 'সীরাতে সাইয়্যেদুল মুরসালিন', 'কোরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান' উল্লেখযোগ্য।
১৯৭৯ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং ২০০৯ সাল পর্যন্ত দলটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১০ সালের ২৯ জুন তাকে গ্রেফতার করা হয়। শুরুতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হলেও পরে তার বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১৩ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে আপিলে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়।
তার পরিবারের অভিযোগ, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। মৃত্যুর দিনেও তাকে সিসিইউ সাপোর্টহীন অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়, যা তার মৃত্যুর কারণ বলে তারা দাবি করেন।
আল্লামা সাঈদীর মৃত্যুর পর লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার রচিত গ্রন্থাবলি, ওয়াজ ও ভিডিও আজও অসংখ্য মানুষের জীবনে প্রভাব বিস্তার করে চলেছে।
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর