জাতীয় নির্বাচনের তারিখকে স্বাগত, সুষ্ঠু পরিবেশের দাবি জামায়াতের
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে দলটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন,
“গতানুগতিক নির্বাচন থেকে বেরিয়ে আসতে হবে। সীমাবদ্ধতা থাকলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে তাগাদা দিয়েছি।”
তিনি আরও জানান, সিইসি বলেছেন— ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে।
নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ আসনের সীমানা বাড়ানোর বিষয়ে আপত্তি জানাতে ইসিতে যান বলেও জানান মো. তাহের। তার দাবি, ওই আসনে আগে থেকেই ৪ লাখের বেশি ভোটার থাকলেও নতুন করে একটি উপজেলাকে যুক্ত করা হয়েছে।
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর