আগামী জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন,
“আগে কেন্দ্রপ্রতি ছয়জন পুরুষ আনসার, চারজন মহিলা আনসার, দুইজন অস্ত্রধারী আনসার থাকতেন। এবার আমরা প্রিজাইডিং অফিসারের জন্য একজন আনসার বাড়াচ্ছি। তিনি অনেক সময় হুমকিতে থাকেন। এরপরও আমরা দুই থেকে তিনজন পুলিশ মোতায়েন করবো।”
তিনি জানান, নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি নৌবাহিনী, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনীও মাঠে থাকবে।
অনুরূপ সংবাদ
২ সপ্তাহ আগে
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
২ সপ্তাহ আগে
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
৩ সপ্তাহ আগে
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
৩ সপ্তাহ আগে