বাংলাদেশে শিগগিরই নানা ধরনের রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার আশঙ্কা, সেই সংকট দেশকে আবারও ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে পারে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আঠারো থেকে চব্বিশ, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে আয়োজিত এ সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।
নুর বলেন, “অনেকে মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে—নির্বাচন হবে, কেউ সরকারে যাবে, কেউ বিরোধী দলে থাকবে, পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে বাংলাদেশের রাজনীতির আকাশে এখনো মেঘ ঘনিয়ে আছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও শঙ্কা কাটেনি।”
এরশাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি। যখন ছাত্রসংগঠনগুলো সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করেছিল, তখনই রাজনৈতিক দলগুলো এক হয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি। এখন যদি আসল কথা বলি, অনেকের সাংগঠনিক শক্তি আর জনশক্তি আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবে।”
নুরুল হক নুর জানান, বরিশালের আঞ্চলিক এক বড় নেতা তাকে বলেছিলেন, “তোমাগো কি খাইয়া-দাইয়্যা কাম নাই, খালি সরকার পতনের কথাই কও; কোটার মধ্যেই থাকো।” ওই নেতা সরকারের পতনের একদফা আন্দোলনে একমত নন। “এ রকম আরও অনেকে সরকারের পতনের একদফায় একমত হননি,” বলেন নুর।
ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “নব্বই দশক থেকে ফ্যাসিবাদ আমল পর্যন্ত তারা ছাত্রসংগঠনকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। অস্ত্র, পেশিশক্তি ও আধিপত্যের রাজনীতির বিপরীতে কোনো সৃজনশীল, মেধাভিত্তিক চর্চার পরিবেশ তৈরি করেনি। বরং মেধাবীদের বাদ দিয়ে গুণ্ডাদের হাতে ছাত্ররাজনীতির নেতৃত্ব তুলে দিয়েছে। ফলে ছাত্ররাজনীতি তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “ছাত্ররাই আমার ভরসা। তারা যে কোনো সংকটে লড়াই করেছে, জীবন দিয়েছে। আগামীতেও ছাত্রদের সজাগ থাকতে হবে।”
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ২০১৮ সালের কোটার সংস্কার আন্দোলনের রাবি আহ্বায়ক মাসুদ মোন্নাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহারিয়া শুভ এবং সভাপতিত্ব করেন সভাপতি মেহেদী হাসান মারুফ। গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
১ দিন আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে