ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো: ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারার দৃঢ় আশা প্রকাশ করেছেন।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার দারুণ আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত ‘দেশ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ড. খালিদ হোসেন বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো। যেকোনো দুর্যোগে তারা জনগণের পাশে থেকে জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন।’
তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে আহত ও শাহাদাত বরণ করেছে। ভবিষ্যতেও তারা দেশের জন্য নিজেরা প্রস্তুত আছেন, যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল। তবে এখন তা অনেক উন্নত হয়েছে এবং অর্থনীতিও ভালো করছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি ফেব্রুয়ারিতে সুন্দর একটি নির্বাচন দিতে পারব। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা সবাই প্রস্তুত। আন্তরিকতার অভাব নেই।’
অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দীন কাসেমী, জেলা সেক্রেটারি মুফতি আলী আযম কাসেমী, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাযহারুল হক কাসেমী, মাওলানা জাকারিয়া খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
১ দিন আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে