মিটফোর্ড সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে: পরিবারে নিরাপত্তাহীনতার অভিযোগ
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রোববার (১০ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় নিহত সোহাগের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তার পরিবার।
তারা বলেন, সোহাগ হত্যার মূল আসামি ও নির্দেশদাতা টিটু বেপরোয়া ঘোরাঘুরি করছেন, যা তাদের জন্য ভীতি ও আতঙ্কের কারণ।
গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের কাছে সোহাগকে পাথর ছোড়া ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে, তবে মূল আসামিরা এখনও মুক্ত।
সম্প্রতি টিটু একটি দোকানের তালা ভেঙে নিজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
অনুরূপ সংবাদ
২ সপ্তাহ আগে
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
২ সপ্তাহ আগে
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
৩ সপ্তাহ আগে
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
৩ সপ্তাহ আগে