ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহত সবাই ভবিষ্যতে জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা হতাহত সবাই ভবিষ্যতে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি পাবেন।
রোববার (১০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ২৪-এর শহীদদের জাতীয় বীর আখ্যা দেওয়া হবে। আমি এতে যুক্ত করতে চাই—দীর্ঘ ১৬ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারাও জাতীয় বীর।”
তিনি জানান, মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত দেশে ৭ হাজার ১৮৮ জন মানুষ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৭০৯ জন গুমের শিকার হয়েছেন, যারা এখনও ফিরে আসেননি।
জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা নিয়ে সরকার ও জাতিসংঘের তথ্যের পার্থক্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “এখনও সঠিক তালিকা তৈরি না করতে পারা সরকারের ব্যর্থতা।”
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিদিনের সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না; যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনও অপরিহার্য।”
অনুরূপ সংবাদ
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠান
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান - মুজিবুর রহমান
জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতিতে ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে: শিবির সভাপতি
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে