আওয়ামী লীগকে আলোচনার টেবিলের বাইরে রেখে কোনো সংলাপ ‘জাতীয় সংলাপ’ হতে পারে না; তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা
জাতীয় সংলাপ আয়োজন করতে হলে দেশের ৪০ শতাংশ মানুষের সমর্থনপুষ্ট আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ অপরাধ করেছে—এটি নিশ্চিত, তবে অপরাধীদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি দলটিকে আলোচনার টেবিলে এনে তাদের কর্মকাণ্ডের জন্য তারা লজ্জিত বা অনুতপ্ত কি না, তা জানতে হবে।
আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, "তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।" দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও ঘোলাটে উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক মত ও পথের বিভাজন থেকে সমাজে যে হিংস্রতা ও রাজনীতিবিদদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধের সংস্কৃতি তৈরি হয়েছে তা দেশের জন্য ভালো হবে না এবং জানুয়ারির মধ্যেই সামনের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
অনুরূপ সংবাদ
৪৫ মিনিট আগে
রাজধানীর মিরপুরে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় ছাত্রদলের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে আগুন
১ ঘন্টা আগে
লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলা এবং দেশজুড়ে থানা, সংসদ সদস্যদের বাড়ি ও গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ ও সহিংসতার তীব্র নিন্দা ১৪ বিশিষ্ট নাগরিকের
১ ঘন্টা আগে
জামায়াত ও এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি দিলে তাতে সমর্থন জানাব; টুঙ্গিপাড়ার নাশকতা রোধে সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
১ ঘন্টা আগে