‘সরকারের ওপর রাজনৈতিক চাপ বজায় রেখে সংগঠন শক্তিশালী করা ও ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত
প্রথম আলোর এক বিশ্লেষণী প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনই সরকার পতনের মতো বড় কোনো আন্দোলনে না গিয়ে বরং নিয়মতান্ত্রিক ও জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ বজায় রাখার কৌশল নিয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতাদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামায়াত বর্তমান বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করার সুযোগ দেওয়ার পক্ষে থাকলেও গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ জনজীবনের সংকট নিরসনে সাত দফা দাবিতে রাজপথে সক্রিয় থাকতে চায়। তবে দাবি আদায় না হলে ভবিষ্যতে এই সাত দফা আন্দোলন এক দফায় রূপ নিতে পারে বলেও নেতাদের বক্তব্যে উঠে এসেছে।
হরতাল, অবরোধ বা জ্বালাও-পোড়াওয়ের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনে বলা হয়, রাজপথে নিয়মিত কর্মসূচির পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক শক্তি যাচাইয়ের ক্ষেত্র হিসেবে দেখছে দলটি। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো, সংগঠনকে সুসংগঠিত করা এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার উপযোগী নেতৃত্ব ও দক্ষ জনবল গড়ে তোলার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে জামায়াত।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ঘন্টা আগে
জাতীয় সংসদে জামায়াত এমপি আমির হামজার প্রশ্নকালে সরকারি দলের সদস্যদের টিপ্পনী ও স্পিকারের রুলিং
১২ ঘন্টা আগে
গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১২ ঘন্টা আগে
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২
৩
৫
৯
৩
৫
৭
৯