যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার অপচেষ্টা, নেতাকর্মীদের হস্তক্ষেপে ব্যর্থ
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার অপচেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটির সেন্ট জন'স কলেজে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম গাড়িযোগে বের হওয়ার প্রাক্কালে আওয়ামী লীগের সমর্থকেরা বাইরে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন এবং স্লোগান দেন। তবে তাৎক্ষণিকভাবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও প্রবাসীরা প্রতিরোধ গড়ে তোলায় এবং নিরাপত্তা বেষ্টনী তৈরি করায় হামলাকারীরা সফল হতে পারেনি। পরবর্তীতে নাহিদ ইসলাম নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এর আগে যুক্তরাজ্যে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহকেও হেনস্তার অপচেষ্টার ঘটনা ঘটেছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি নেতারা একে পতিত শক্তির হতাশা ও ক্ষীন প্রচেষ্টার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
সংসদে নুসরাত তাবাসসুমের বক্তব্যে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কার প্রকাশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ‘এক্সপাঞ্জ’ দাবির বিষয়ে স্পিকারের রুলিং
১২ ঘন্টা আগে
সংসদে থাকা অবস্থায় এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতুকে আবারও প্রাণনাশের হুমকি, দেশ ছাড়ার আল্টিমেটাম
১২ ঘন্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ
২১ ঘন্টা আগে
আজানের সময় উচ্চস্বরে গান বাজানো বন্ধ করতে বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি নেতাকে মারধর করলেন সাবেক ছাত্রদল নেতারা
১
৩
৪
৬
৭
৮
৯
২
৭
৮
৯