গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা নিরসনে জরুরি ভিত্তিতে আলোচনার দাবি জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এটি কোনো দলের নয় বরং একটি জাতীয় শিল্প এবং দেশের অর্থনীতি রক্ষায় একে যেকোনো মূল্যে বাঁচাতে হবে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমানের দেওয়া নোটিশটি আজকের কার্যতালিকায় না থাকায় তিনি উষ্মা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, চলতি অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া বহু নোটিশের একটিও এখন পর্যন্ত অনুমোদন পায়নি। অধিবেশন আর মাত্র দুই দিন চলবে উল্লেখ করে তিনি আগামীকাল (মঙ্গলবার) যেকোনো মূল্যে গার্মেন্টস খাতের অস্থিরতা বিষয়ক নোটিশটি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন; জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি স্পিকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ঘন্টা আগে
‘সরকারের ওপর রাজনৈতিক চাপ বজায় রেখে সংগঠন শক্তিশালী করা ও ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত
১২ ঘন্টা আগে
জাতীয় সংসদে জামায়াত এমপি আমির হামজার প্রশ্নকালে সরকারি দলের সদস্যদের টিপ্পনী ও স্পিকারের রুলিং
১২ ঘন্টা আগে
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২
৩
৫
৯
৩
৫
৭
৯