‘বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে এনসিপি এমপি হাসনাত আবদুল্লাহর প্রশ্ন, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হয়েছে বললেন অর্থমন্ত্রী
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মাঝারি মানের একটি বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান, কোন যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার সরকারি প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জনতা ব্যাংকের প্রায় ৭৫ হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণের পেছনে অতীতে একটি সিন্ডিকেট কাজ করেছে। এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের অভিযোগ থাকা সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানান, বেসরকারি খাত থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এবং প্যানেলের মাধ্যমে সাক্ষাৎকার ও যোগ্যতা যাচাই করেই এই নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক খাতে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেওয়া হয়নি ও ভবিষ্যতেও হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী দাবি করেন, বর্তমানে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে।
অনুরূপ সংবাদ
১১ ঘন্টা আগে
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১২ ঘন্টা আগে
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দেওয়া নিয়ে সংসদে এনসিপি এমপি আখতার হোসেনের প্রশ্ন
১২ ঘন্টা আগে
সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা, বৈদেশিক সহায়তা ছাড় কমেছে ৬০ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী
১২ ঘন্টা আগে
‘আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪,৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি
২
৩
৫
৯
৩
৪
৬
৯